গত বছর মধ্যবর্তী জনগণের কর্মক্ষেত্রে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মাসিক পারিবারিক প্রকৃত আয় বেড়েছে দশমিক ২ শতাংশ। সংখ্যাটা যদিও ২০২১ সালের দেখা ১ দশমিক ৫ শতাংশ থেকে কম। বিশ্লেষকরা বলছেন, বেশি আয় করা ব্যক্তিরাই উচ্চমূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হবে। কারণ তারা বড় বড় দামি জিনিস যেমন গাড়ি বা বিমানের টিকিট ও ব্যক্তিগত সম্পদে বেশি ব্যয় করছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

বৃহস্পতিবার ২০২২ সালের পারিবারিক আয়ের চিত্র প্রকাশ করেছে সিঙ্গাপুরের পরিসংখ্যান বিভাগ সিংস্ট্যাট। সেখানকার তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন সত্যিকারের আয়ের প্রবৃদ্ধি কমে এসেছে আর হয়তো মূল্যস্ফীতির তীব্র চূড়ায় পৌঁছানো হয়ে গেছে ২০২২ সালেই।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর বিজনেস স্কুলের সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড সাসটেইনিবিলিটির পরিচালক লরেন্স লোহ বলেন, ‘‌বেশি আয় করা ব্যক্তিরা বিভিন্ন পেশাজীবী, যাদের আয় অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলেই বদলে যায়, তা কয়েক বছর ধরেই খুব একটা অনুকূলে নেই।’

আবার বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাপনের ব্যয় সবসময় একটি উদ্বেগের কারণ হয়ে রয়েছে, বিশেষ করে মধ্য আয়ের পরিবারের ক্ষেত্রে।