মনোস্পুল বাংলাদেশ পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে এ সভা আয়োজন করা হয়।

সভায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ সব আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন। কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভায় সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় সশরীরে ও অনলাইনে মোট ৫৫ জন শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। এ সময় তারা কোম্পানি ঘোষিত ২০ শতাংশ লভ্যাংশে সন্তুষ্টি প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মো. ইমদাদুল হক এবং সিএফও খন্দকার আশরাফ উদ্দীন।

গরররররররররর

অনলাইনে যুক্ত হয়ে সভায় অংশগ্রহণ করেন পরিচালক মো. রেজাউল ইসলাম, পরিচালক মো. আনোয়ার হোসেন এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান ও প্রফেসর ড. শামসুন্নাহার।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির নতুন নামকরণ ও মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সংশোধন করে বহুমুখী ব্যবসা পরিচালনার উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত প্রতিনিধিরা ব্যবসাকে আরো লাভজনক করতে কোম্পানির এ নতুন পদক্ষেপের প্রশংসা করেন। তারা আগামী দিনে কোম্পানির ব্যবসায়িক সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

—বিজ্ঞপ্তি