পর্যটন বিকাশে সিনেমায় ভর্তুকি দেবে ভিয়েতনাম, থাইল্যান্ড ও ফিলিপাইন। ভিয়েতনামের ত্রাং অ্যান এলাকায় কিং কং সিরিজের ২০১৭ সালের ‘কং: স্কাল আইল্যান্ড’ দৃশ্যায়নের পর ওই স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। এর ধারাবাহিকতায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে। গত অক্টোবরে ফিল্ম প্রডাকশনের জন্য ভর্তুকি ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। একটি সিনেমার জন্য ৫ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত ভুর্তকি দেয়া হবে। ফিচার ফিল্ম ও ডকুমেন্টারি ছাড়াও অন্যান্য সিনেমার পরিচালক ও প্রযোজকরা এ সুবিধা পাবেন। এছাড়া চলতি বছরের মার্চ থেকে থাইল্যান্ড ৭ কোটি ৫০ লাখ বাথ থেকে ১৫ কোটি বাথ মূল্যের সিনেমার জন্য কর ফেরত ২০ শতাংশ থেকে দ্বিগুণ করেছে। নিক্কেই এশিয়া
পর্যটন বিকাশে সিনেমায় ভর্তুকি
পর্যটন বিকাশে সিনেমায় ভর্তুকি দেবে ভিয়েতনাম, থাইল্যান্ড ও ফিলিপাইন।










