পুনরায় জাহাজ ভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে তিনি এ দায়িত্ব পালন করবেন। গতকাল চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউতে সংগঠনটির ৪০তম সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত ভোটে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় ১১ সদস্যের কমিটিও নির্বাচিত করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী (যমুনা শিপ ব্রেকিং), ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিংকু (পিএইচপি শিপ রিসাইক্লিং), ভাইস প্রেসিডেন্ট করিম উদ্দিন (খাজা শিপ ব্রেকিং)। এছাড়া সদস্য পদে আবুল কাসেম (মাদার স্টিল লিমিটেড), এসএম আল মামুন (এসআরএস শিপ ব্রেকার্স), মো লোকমান (এসএল স্টিল), নাঈম শাহ ইমরান (ভাটিয়ারী শিপ ব্রেকার্স), শাহীন আলম টিপু (টিআর শিপ ব্রেকার্স), সেকান্দার হোসেন টিংকু (কেআর স্টিল লিমিটেড) এবং হাসাইনু আরেফিন (জনতা স্টিল লিমিটেড)।
আবু তাহের পুনরায় বিএসবিআরএর সভাপতি নির্বাচিত
পুনরায় জাহাজ ভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের।










