মূল্যস্ফীতির কারণে ব্রিটিশ জনগণের খরচের ক্ষমতায় ক্রমেই টান পড়বে। সে অর্থনৈতিক সংকটের ধাক্কা লেগেছে ব্রিটিশ কসমেটিক সার্জারি কোম্পানি স্কিনের সামগ্রিক ব্যবসায়। এ কারণে সম্প্রতি কোম্পানিটি পরিষেবা বন্ধ করে দিয়েছে। এতে কয়েকশ কর্মীর চাকরি ঝুঁকির মুখে পড়েছে। কসমেটিক সার্জারি খাতের বড় এ কোম্পানি জানিয়েছে, আর্থিক ক্ষতি মোকাবেলায় ব্যাপক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাদের। খবর দ্য গার্ডিয়ান