২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও ২০২৫) বাংলাদেশ দলের ছয় শিক্ষার্থী ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এ দলের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ২৫টি দেশের অংশগ্রহণে সম্প্রতি রাশিয়ার পর্যটন শহর সোচিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দলের পক্ষে ব্রোঞ্জ পদক পেয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের আবরার জাহিন পাঠান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিহান পাল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আহনাফ আহমেদ সিনান, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুলের এইচএম আজিজুর রহমান আলিফ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নাশওয়ান হক মাহির এবং যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুফফা নূর জারিয়াহ্। —বিজ্ঞপ্তি