সৌদি আরব ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যের আকার আগামী তিন-পাঁচ বছরের মধ্যে ১০০ কোটি সৌদি রিয়ালে পৌঁছতে পারে বলে পূর্ভাবাস দিয়েছেন থাই কর্মকর্তারা। ২০২২ সালে রিয়াদ ও ব্যাংককের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৪৭ কোটি সৌদি রিয়াল। থাইল্যান্ডের কৃষি ও সহযোগিতা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব প্রয়ুন ইনস্কুল বলেছেন, দুই দেশের মধ্যে বিশেষ করে মৎস্য ও পশুসম্পদ খাতে বাণিজ্য বাড়তে পারে।  বর্তমানে রিয়াদ ও ব্যাংকক শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক তৈরিতে কাজ করছে। আরব নিউজ