সম্প্রতি চালু করা জার্মানির গ্রুয়েনহাইড কারখানায় মাসে ৫০০-৬০০ কর্মী নিয়োগ দিচ্ছে টেসলা। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত কর্মী নিজেদের কারখানায় নিয়োগের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি জার্মানির জাতীয় কর্মসংস্থান সংস্থার সঙ্গে কাজ করছে। ব্রান্ডেনবার্গে আঞ্চলিক অর্থমন্ত্রী ইয়োর্গ স্টেইনবাখ বলেন, এখন পর্যন্ত মোট ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ৫০০ কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এসব কর্মীর প্রায় ১০ শতাংশ বিদেশী, বিশেষত পোল্যান্ডের। এর আগে টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন। —রয়টার্স