জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দরপত্রে আড়াই মাসের জন্য নিষিদ্ধ হচ্ছে কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কারণ ৩০ বছরেরও বেশি সময় ধরে দেশটির মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সে (এমএসডিএফ) ব্যবহৃত সাবমেরিন ইঞ্জিনের জ্বালানি দক্ষতা সম্পর্কে ভুয়া তথ্য দিয়ে আসছিল কোম্পানিটি। বিষয়টি উল্লেখ করে জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্য একটি ঘটনায় কাওয়াসাকি হেভির কাছ থেকে দায়িত্বের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিগত সামগ্রী গ্রহণ করার দায়ে ১১ এমএসডিএফ সদস্যকে শাস্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সাময়িক বরখাস্ত হয়েছেন, বাকিদের বেতন কাটা হয়েছে। খবর জাপান টুডে