তালিকাবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে প্রথম বছর গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে জার্মান প্রতিষ্ঠান পোরশে। দাম বেশি হলেও অতিধনীদের গাড়ি কেনার চাহিদা বাড়ায় বিক্রিতে এ পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। ২০২২ সালে মাত্র তিনটি গাড়ি লাইনআপে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু ১৪টির বেশি গাড়ি বিক্রি করা হয়েছে। সামগ্রিকভাবে যার মূল্য দাঁড়ায় ৩ হাজার ৭৬০ কোটি ইউরোতে। ক্রেতাদের মধ্যে ৯১১ মডেলের গাড়ির চাহিদা বেশি দেখা গেছে। সংস্থাটি চলতি বছর বিক্রিতে আরো একটি উল্লম্ফনের আশা করছে। এর মাধ্যমে বিক্রি ৪ হাজার ২০০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। পোর্শে মূলত স্পোর্টস কার কেনার যে আগ্রহ সেটি থেকেই আয় করে। মোট বিক্রির প্রায় এক-তৃতীয়াংশই কাইয়েন মডেলের সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে প্রতিষ্ঠানটির ৯১১ প্রিমিয়াম স্পোর্টস কারটির পাঁচ ইউনিট বিক্রি ৪০ হাজার ৪০০ বার ছাড়িয়ে গেছে। দ্য টেলিগ্রাফ