আইসিডিডিআর,বির হসপিটাল এনডাউমেন্ট ফান্ডে অনুদান দিয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি (এএফপিএলসি)। সম্প্রতি মহাখালীতে আইসিডিডিআর,বির অফিসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে একটি চেক হস্তান্তর করেন। এএফপিএলসির হেড অব বিজনেস শাহানুর রশিদ, আইসিডিডিআর,বির হেড অব ডেভেলপমেন্ট আরমানা আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।