মেঘনাপে ডিজিটাল ওয়ালেট ব্যবহারকারীরা ইস্টার্ন ব্যাংকের পেমেন্ট গেটওয়ে স্কাইপের মাধ্যমে তাদের ওয়ালেটে অ্যাডমানি এবং ভিসা, ক্রেডিট ও ডেবিট কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন। সম্প্রতি ঢাকায় ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং মেঘনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদিকুর রহমান। ইবিএল ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ্ চৌধুরী, এম-কমার্স ও ই-কমার্স প্রধান ফয়সাল এম ফাতে-উল ইসলাম এবং মেঘনা ব্যাংকের পাবলিক সেক্টর, পিপিপি ও ক্যাশ ম্যানেজমেন্ট প্রধান সুফিয়া আখতার এবং ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান এজেডএম ফৌজ উল্লাহ্ চৌধুরীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ইবিএল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবে মেঘনা ব্যাংক
মেঘনাপে ডিজিটাল ওয়ালেট ব্যবহারকারীরা ইস্টার্ন ব্যাংকের পেমেন্ট গেটওয়ে স্কাইপের মাধ্যমে তাদের ওয়ালেটে অ্যাডমানি এবং ভিসা, ক্রেডিট ও ডেবিট কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন। সম্প্রতি ঢাকায়










