বছরের তৃতীয় প্রান্তিকে ৮ শতাংশ বিক্রি কমেছে ইলেকট্রোলাক্সের। ফলে ব্যয় কমাতে তিন হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে সুইডিশ হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। মহামারী-পরবর্তী সরবরাহ চেইন ভেঙে পড়া ও গ্রাহকের চাহিদা কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। এর আগে গত বছর অক্টোবরেও উত্তর আমেরিকা থেকে চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়। গত ফেব্রুয়ারিতেও বন্ধ করার ঘোষণা দেয় হাঙ্গেরির দুটি কারখানা, যেখানে কাজ করত প্রায় ৬৫০ জন। রয়টার্স
তিন হাজার কর্মী ছাঁটাই করবে ইলেকট্রোলাক্স
বছরের তৃতীয় প্রান্তিকে ৮ শতাংশ বিক্রি কমেছে ইলেকট্রোলাক্সের।










