চাঁদপুরের মতলবে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শোরুম উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবসায়িক পার্টনার এসএম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিরেক্টর (শো-রুম) মাহমুদুর রহমান খান, সূর্যমুখী কচিকাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু প্রমুখ।