ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) মাসব্যাপী ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শেষ হয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার; বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) ও পরিচালক (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ডিপিডি) প্রোগ্রামস ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৫ জন উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেয়া হয়। —বিজ্ঞপ্তি
উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সনদ বিতরণ করল ইবিএল
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) মাসব্যাপী ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শেষ হয়েছে।










