অফিসার্স ক্লাবে শুরু হওয়া বার্ষিক আনন্দ মেলায় অংশ নিয়েছে দেশের একমাত্র অথেনটিক কসমেটিকস ব্র্যান্ড শপ হারল্যান নিউইয়র্ক স্টোর। উদ্ভাবনী ডিজাইন, প্রেজেন্টেশন আর অথেনটিক পণ্যে আকর্ষণীয় ছাড় দিয়ে নজর কেড়েছে স্টলটি। সম্প্রতি শুরু হওয়া মেলায় ফিতা কেটে হারল্যান স্টলের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। এ সময় রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া, ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, মহিলা কমিটির সভানেত্রী দিনা হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মাহবুব হোসেন হারল্যান স্টোরের পণ্যের ভূয়সী প্রশংসা করেন। পরে হারল্যানের স্টল ঘুরে দেখেন অতিথিরা। অফিসার্স ক্লাব মহিলা কমিটি আয়োজিত এ মেলা আজ শেষ হবে। —বিজ্ঞপ্তি