আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের করপোরেট শাখাগুলোর ব্যবসা পর্যালোচনা সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. মাহমুদুর রহমান, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।