অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মণিপুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আচার্য অধ্যাপক ড. হরিকুমার পাল্লাথাডকা।

স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইএসইউ উপাচার্য বলেন, ‘গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষাকে আইএসইউ সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। গবেষণাভিত্তিক শিক্ষা একটি জাতির উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান শক্তি বলেও তিনি উল্লেখ করেন।’ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হরিকুমার পাল্লাথাডকা বলেন, ‘গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি ও মর্যাদাকে বিশ্বপরিসরে তুলে ধরে।’

আইএসইউর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ মাহমুদ; প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম; আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল হকসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।