আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে সাধারণ বিনিয়োগকারী ও যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) সাবস্ক্রিপশন শেষ হচ্ছে আজ বিকাল ৫টায়। এর আগে ১৭ আগস্ট সকাল ১০টায় এ সাবস্ক্রিপশন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

৭ আগস্ট তালিকাভুক্ত সিকিউরিটিজে যেসব সাধারণ বিনিয়োগকারীর ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ ছিল তারা এ ফান্ডে সাবস্ক্রিপশন করতে পারছেন। আর অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে ইআইদের ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে ৫০ লাখ টাকা। এছাড়া অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের ৭ আগস্ট তালিকাভুক্ত সিকিউরিটিজে ১ কোটি টাকা বিনিয়োগ থাকলে তারা এ ফান্ডে সাবস্ক্রিপশন করতে পারছেন।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮২৯তম কমিশন সভায় গত ২৮ জুন মেয়াদি এ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়। ফান্ডটির লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা।