দীর্ঘমেয়াদি এ ঋণসহায়তার অংশ হিসেবে সংস্থাটি অবিলম্বে ১৫০ কোটি ডলার ছাড়ের ঘোষণা দিয়েছে। সম্প্রতি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, চার বছর মেয়াদি এ কর্মসূচি ইউক্রেনের আর্থিক স্থিতিশীলতা রক্ষা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে। এ ঋণ মূলত দেশটির জন্য ঘোষিত মোট ১৩ হাজার ৬৫০ কোটি ডলারের বিশাল আন্তর্জাতিক সহায়তা প্যাকেজেরই একটি অংশ। খবর আনাদোলু এজেন্সি
ইউক্রেনের জন্য আইএমএফের ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে ৮১০ কোটি ডলারের ঋণসহায়তা অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।










