তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) পরিবহনে টোল ছাড় বাড়িয়েছে সুয়েজ খাল। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে মিসরের খাল কর্তৃপক্ষ জানায়, আগামী মাস থেকে চলতি বছরের শেষ পর্যন্ত নতুন টোল ছাড় পাবে ট্যাঙ্কারগুলো। আমেরিকান উপসাগর এবং ভারতের পশ্চিমের বন্দর, মালদ্বীপ ও কোচির মধ্যে চলাচল করা এলপিজি ট্যাঙ্কারগুলো সুয়েজ খালের স্বাভাবিক টোলে ২০ শতাংশ ছাড় পাবে। এছাড়া কোচির পূর্বে অবস্থিত বন্দর থেকে সিঙ্গাপুরে চলাচলকারী ট্যাঙ্কারগুলো ৫৫ শতাংশ এবং সিঙ্গাপুর থেকে কোচির পূর্বের বন্দরে চলাচল করা ট্যাঙ্কারগুলো ৭৫ শতাংশ ছাড় পাবে। —রয়টার্স