বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংযুক্ত আরব আমিরাতের সিকিউরিটিজ অ্যান্ড কমোডিটিজ অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও সিকিউরিটিজ অ্যান্ড কমোডিটিজ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মরিয়ম বুথি আল সুওয়াইদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকতারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
বিএসইসি ও আরব আমিরাতের কমোডিটিজ অথরিটির মধ্যে চুক্তি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংযুক্ত আরব আমিরাতের সিকিউরিটিজ অ্যান্ড কমোডিটিজ অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।










