পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা
ইলেকট্রিক সাপ্লাই
কোম্পানি (ডেসকো)
লিমিটেডের ঋণমান
দীর্ঘমেয়াদে ‘ডাবল এ
মাইনাস’ ও
স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০
জুন সমাপ্ত
২০২১-২২
হিসাব বছরের
নিরীক্ষিত আর্থিক
প্রতিবেদন, চলতি
২০২২-২৩
হিসাব বছরের
প্রথম প্রান্তিকের
(জুলাই-সেপ্টেম্বর)
অনিরীক্ষিত আর্থিক
প্রতিবেদন ও
রেটিং প্রকাশের
দিন পর্যন্ত
কোম্পানিটির অন্যান্য
প্রাসঙ্গিক গুণগত
তথ্যের ভিত্তিতে
এ প্রত্যয়ন
করেছে ক্রেডিট
রেটিং ইনফরমশেন
অ্যান্ড সার্ভিসেস
লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক
এক্সচেঞ্জ (ডিএসই)
সূত্রে এ
তথ্য জানা
গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক
প্রতিবেদন অনুসারে,
চলতি হিসাব
বছরের প্রথম
প্রান্তিকে ডেসকো
লিমিটেডের শেয়ারপ্রতি
আয় (ইপিএস)
হয়েছে ২৯
পয়সা। এর আগের
হিসাব বছরের
একই সময়ে
যা ছিল
১৪ পয়সা। এ
বছরের ৩০
সেপ্টেম্বর শেষে
কোম্পানিটির শেয়ারপ্রতি
নিট সম্পদমূল্য
(এনএভিপিএস) দাঁড়িয়েছে
৬৬ টাকা
২৬ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন
সমাপ্ত ২০২১-২২ হিসাব
বছরে বিনিয়োগকারীদের জন্য
১০ শতাংশ
নগদ লভ্যাংশের
সুপারিশ করেছে
কোম্পানিটির পরিচালনা
পর্ষদ। ঘোষিত লভ্যাংশ
ও আলোচ্য
হিসাব বছরের
অন্যান্য এজেন্ডায়
শেয়ারহোল্ডারদের অনুমোদন
নিতে নতুন
বছরের ১৪
জানুয়ারি ভার্চুয়াল
মাধ্যমে বার্ষিক
সাধারণ সভা
(এজিএম) আহ্বান
করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড
ডেট ছিল
১৭ নভেম্বর। আলোচ্য
হিসাব বছরে
কোম্পানিটির ইপিএস
হয়েছে ১
টাকা ৫৯
পয়সা। আগের হিসাব
বছরের একই
সময়ে যা
ছিল ১
টাকা ৮৬
পয়সা। এ বছরের
৩০ জুন
শেষে কোম্পানিটির
এনএভিপিএস দাঁড়ায়
৬৫ টাকা
৯৬ পয়সায়। আগের
হিসাব বছরের
একই সময়ে
যা ছিল
৬৫ টাকা
২৪ পয়সায়
(পুনর্মূল্যায়িত)।
৩০ জুন সমাপ্ত
২০২০-২১
হিসাব বছরের
জন্য শেয়ারহোল্ডারদের ১০
শতাংশ নগদ
লভ্যাংশ দিয়েছে
ডেসকো। আলোচ্য সময়ে
কোম্পানিটির কর-পরবর্তী নিট
মুনাফা হয়েছে
৭৩ কোটি
৯১ লাখ
টাকার বেশি। যেখানে
আগের হিসাব
বছরে কর-পরবর্তী নিট
মুনাফা ছিল
৪৫ কোটি
৫৬ টাকা।










