বাংলাদেশে রফতানিমুখী ব্যবসার প্রবৃদ্ধি জোরদার করতে রফতানিকারকদের নিয়ে ‘ফ্যাসিলিটেটিং ট্রেড ফাইন্যান্স: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ শীর্ষক একটি কর্মশালা করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ওই কর্মশালায় ব্যাংকের শীর্ষ রফতানিকারকদের প্রতিনিধিরা যোগ দেন। যেখানে অংশগ্রহণকারীদের ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং, ব্যাংকের অন্যান্য নতুন আর্থিক সেবা এবং ব্যাংক খাতের হালনাগাদ রেগুলেশন বা বিধি সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জি। এ সময় তিনি রফতানির ক্ষেত্রে ফ্যাক্টরিং একটি গুরুত্বপূর্ণ বিকল্প অর্থায়ন হতে পারে বলে মত দেন। বর্তমানে প্রতিযোগিতামূলক রফতানি বাজারে উন্নতির জন্য ফ্যাক্টরিং অপরিহার্য উপাদান বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়িক ঝুঁকি হ্রাস ও বাজারে নগদ অর্থ সরবরাহকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এ সেবার তাৎপর্য অনেক।’ কর্মশালায় ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের ডিএমডি শামস আব্দুল্লাহ মুহায়মিন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবুবা আশরাফ। অনুষ্ঠানে নতুন নতুন এসব সেবার ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরে প্রাইম ব্যাংকের ট্রেড সার্ভিস ডিভিশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম রেগুলেটরি কমপ্লায়েন্সের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। -বিজ্ঞপ্তি
রফতানিকারকদের ক্ষমতায়নে উদ্ভাবনী আর্থিক সেবা বিষয়ে প্রাইম ব্যাংকের কর্মশালা
বাংলাদেশে রফতানিমুখী ব্যবসার প্রবৃদ্ধি জোরদার করতে রফতানিকারকদের নিয়ে ‘ফ্যাসিলিটেটিং ট্রেড ফাইন্যান্স: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ শীর্ষক একটি কর্মশালা করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি










