পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পা‌নির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হলো কাট্টলি টেক্সটাইল লিমিটেড ও আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

কাট্টলি টেক্সটাইল: কোম্পানিটির পর্ষদ সভা ২৭ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কাট্টলি টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১৫ পয়সায়।

আলহাজ টেক্সটাইল: কোম্পানিটির পর্ষদ সভা ২৮ ডিসেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর), দ্বিতীয় (অক্টোবর) ও তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। একই সভায় সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আলহাজ টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৯১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৪৫ পয়সায়।