ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে চট্টগ্রাম সাউথ, ঢাকা নর্থ, ময়মনসিংহ ও নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ডিএমডি মো. আকিজ উদ্দীন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ এবং মূল বিষয়ের ওপর বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন ও অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মুহাম্মদ ইসমাঈল।
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন শীর্ষক কর্মশালা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে চট্টগ্রাম সাউথ, ঢাকা নর্থ, ময়মনসিংহ ও নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।










