লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের পক্ষ থেকে সরকারি ট্রেজারি বন্ডের (বিজিটিবি) প্রথম প্রাথমিক নিলাম পরিচালনার মাধ্যমে মাইলফলক অর্জন করেছে।

পুঁজিবাজারে বিও অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেজারি বন্ড লেনদেন গ্রাহক পর্যায়ে বিনিয়োগের জন্য নতুন একটি খাত যুক্ত করেছে। এ ধারাবাহিকতায় সম্প্রতি প্রথমবারের মতো সারা দেশে বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউজগুলোর সঙ্গে তাদের বিও অ্যাকাউন্টের মাধ্যমে বিজিটিবির প্রাথমিক নিলামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এ লেনদেনের পথিকৃৎ হিসেবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাধারণত সরকারি ট্রেজারি বন্ড ঝুঁকিবিহীন মেয়াদি সরকারি সিকিউরিটিজ হওয়ায় দিন দিন গ্রাহক পর্যায়ে এর গ্রহণযোগ্যতা বাড়ছে। কারণ এ বন্ডে বিনিয়োগের মাধ্যমে মূলধনি মুনাফা, কুপন বা সুদ আয়, আয়কর রেয়াতসহ রয়েছে সহজে নগদায়ন সুবিধা। —বিজ্ঞপ্তি