বাজেট ঘাটতি কাটিয়ে উঠতে ব্যয় কমানোর পাশাপাশি করের পরিমাণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আর্থিক সহযোগিতার জন্য শর্তাবলি পূরণ করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। খবর দ্য ন্যাশনাল।
আগামী অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৫ শতাংশ হওয়ার আশঙ্কা রয়েছে। অথচ এর আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশ হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিল।
আইএমএফ প্রকল্পের আওতাভুক্ত ৩০০ কোটি ডলারের অর্থসহায়তা পাওয়ার জন্য সংস্থাটির প্রদত্ত শর্তাবলি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। এরই মধ্যে বাজেটের আগেই দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি জ্বালানি তেলের মূল্য ৪০ শতাংশ বাড়িয়েছে। এছাড়া বিদ্যুতের ওপর শুল্ক বাড়িয়েছে ৫০ শতাংশ। শ্রীলংকার মতো অর্থনৈতিক দুর্দশা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এদিকে আগামী বছর ৭ ট্রিলিয়ন রুপি বা ৩ হাজার ৬৪০ কোটি ডলার সমপরিমাণ ডলার কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সে হিসেবে পাকিস্তানে কর এ বছরের তুলনায় ১৭ শতাংশ বাড়বে।










