গ্রাহক-ব্যাংক সম্পর্ক আরো সুদৃঢ় করতে যমুনা ব্যাংক পিএলসির বনানী শাখার ‘মিট দ্য কাস্টমারস ২০২৬’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মূল্যবান পরামর্শ তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক কানুতোষ মজুমদার, সাবেক চেয়ারম্যান ও পরিচালক সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত এবং স্বতন্ত্র পরিচালক এম মুরশিদুল হক খান।

সভায় গ্রাহকদের মধ্যে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, গোল্ডস্টার গ্রুপের কর্ণধার রেজাউল হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, বাজাজ বাংলাদেশের স্থানীয় প্রধান সৈকত কুমার দাস।

এছাড়া যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের বনানী শাখার ব্যবস্থাপক মো. আবুল হাসান মিয়া।