পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড ও এপেক্স ট্যানারি লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি: কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ ও ৩২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা।
এপেক্স ট্যানারি: কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাবে বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৮২ পয়সা।










