১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৫ এ উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে ব্যবসায়িক পরামর্শ সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। মেলায় ‘এসএমই সল্যুশন ক্লিনিক’ নামে বিশেষ সেবাকেন্দ্র স্থাপন করেছে ব্যাংকটি। সেখানে উদ্যোক্তাদের আলাদাভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছে ব্যাংকের নিজস্ব বিশেষায়িত দল।
৭ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলমান মেলায় প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে। দেশী ও বিদেশী বাজার, ডিজিটাল উপকরণ, হিসাব ও ঝুঁকি ব্যবস্থাপনা, বিপণন ও অর্থায়নসহ নানা বিষয়ে ব্র্যাক ব্যাংকের বিশেষায়িত দল এবং আমন্ত্রিত বিশেষজ্ঞরা সেবা দিচ্ছেন।
৭ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ প্রদর্শনী কেন্দ্রে শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশনের আয়োজনে দেশের সবচেয়ে বড় এসএমই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এসএমই খাতে দীর্ঘদিনের অর্থায়ন অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক এবার উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে টানা আট দিন পূর্ণাঙ্গ পরামর্শ কার্যক্রম হাতে নিয়েছে। উদ্বোধনী দিনে প্রয়োজনীয় ব্যবসায়িক নথি নিয়ে পরামর্শ দেন শাহিন’স হেল্পলাইনের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম। একইদিন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান কৌশলগত ব্যবসা পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা দেন।
৮ ডিসেম্বর ব্যাংকের বাণিজ্য বিশেষজ্ঞরা ক্ষুদ্র উদ্যোক্তাদের রফতানি প্রস্তুতি ও বৈশ্বিক বাজারে প্রবেশ নিয়ে আলোচনা করেন। ৯ ডিসেম্বর ৩ ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শেখান ৬০ এর প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম।
১০ ডিসেম্বর স্মার্ট হিসাব ব্যবস্থাপনা ও ই-কমার্স পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেবে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড। ১১ ডিসেম্বর বাজার সম্প্রসারণে ডিজিটাল বিপণন উপকরণের ব্যবহার শেখাবেন ডব্লিওআইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নাজিব রাফি। ১২ ডিসেম্বর ব্যবসা পরিকল্পনা ও পরিচালনা বিষয়ে পরামর্শ দেবেন বিডিপ্রেনরের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন।
১৩ ডিসেম্বর ঋণযোগ্যতা যাচাই ও আনুষ্ঠানিক অর্থায়নের প্রস্তুতি বিষয়ে সহায়তা দেবে ব্র্যাক ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা টিম। ১৪ ডিসেম্বর নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ পরামর্শ দিবসের আয়োজন করবে ব্যাংকের ‘তারা’ টিম।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, উদ্যোক্তারা যাতে মেলায় এসে তাদের নানা সমস্যা নিয়ে সমাধান খুঁজে নিতে পারেন, সেটিই এ উদ্যোগের লক্ষ্য। তার মতে, টেকসই ব্যবসার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও পরামর্শ দেয়া ব্যাংকের দায়িত্বের অংশ।
ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, শক্তিশালী এসএমই পরিবেশ তৈরির জন্য উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন জরুরি। নতুন থেকে প্রতিষ্ঠিতপর্যন্ত সব ধরনের উদ্যোক্তারাই এখানে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। মেলায় অংশ নেয়া উদ্যোক্তাদের হল ই, প্যাভিলিয়ন ডিপি ৮ এ অবস্থিত ব্র্যাক ব্যাংকের পরামর্শ কেন্দ্রে আমন্ত্রণ জানানো হয়েছে।
—বিজ্ঞপ্তি










