এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক নওশাদ মোস্তফার কাছে ইকুইটি বিনিয়োগের চেক হস্তান্তর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেক হস্তান্তরের মাধ্যমে মধুমতি ব্যাংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে অন্তর্ভুক্ত হলো। এ বিনিয়োগ দেশের স্টার্ট-আপ প্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, এসএমই প্রধান জাহিদ আল মুনতাসির। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন এসএমইএসপিডির অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিয়ান ও যুগ্ম পরিচালক মো. নুরুল কাওসার সাইফ।










