ওয়ালটন ও ইন্টেলের বিজনেস পার্টনারদের নিয়ে অনুষ্ঠিত হলো টেক গালা নাইট। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল এবং বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাণিজ্য অংশীদারদের নিয়ে অনুষ্ঠিত হলো টেক গালা নাইট। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ইন্টেলের বাংলাদেশ, শ্রীলংকা ও পাকিস্তানের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর।
ওয়ালটন ও ইন্টেলের টেক গালা নাইট
ওয়ালটন ও ইন্টেলের বিজনেস পার্টনারদের নিয়ে অনুষ্ঠিত হলো টেক গালা নাইট।









