২০২০ সালের ডিসেম্বরে ইউরোপে কফির মজুদ ১ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে অ্যারাবিকা কফির মজুদও। তবে কমেছে এর বার্ষিক মজুদের পরিমাণ। সম্প্রতি ইউরোপিয়ান কফি ফেডারেশনের (ইসিএফ) এক উপাত্তে তা জানানো হয়। খবর রয়টার্স।

ইসিএফের পরিসংখ্যান বলছে, গত বছরের ডিসেম্বরে দেশটির কফি মজুদের পরিমাণ দাঁড়ায় ৯ লাখ ৭ হাজার ৭২৩ টনে। এর ঠিক এক মাসে আগে এর পরিমাণ ছিল ৯ লাখ ৪১৩ টন। অন্যদিকে প্রাকৃতিক অ্যারাবিকা কফির মজুদ বেড়েছে। এর মধ্যে প্রাকৃতিক (শুকনো প্রক্রিয়াজাতকৃত) অ্যারাবিকা কফির মজুদ ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৮১ টনে। আর ভেজা কফির মজুদ ১ দশমিক ৪ শতাংশ বেড়ে এর পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৫ টনে। অ্যারাবিকা কফির মুজদ বাড়লেও রোবাস্তার মজুদ কমেছে। ২ দশমিক ৬ শতাংশ কমে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৫৪৮ টনে। এছাড়া কফির বৈশ্বিক মজুদও কমেছে বলে ইসিএফ জানিয়েছে।