গত মাসে ইন্দোনেশিয়ায় বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে শীর্ষে ছিল হুন্দাই মোটর। অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ এক বিবৃতিতে জানায়, দেশটিতে বিক্রি হওয়া ২০০ ইউনিট ইভির ৯৮ শতাংশই ছিল দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির। হুন্দাইয়ের বিক্রি হওয়া ১৯৬টি ইভির মধ্যে ১৯৫টি ছিল আইওনিক ৫ মডেলের এবং একটি আইওনিক ইলেকট্রিক। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দেশটিতে হুন্দাইয়ের মোট ইভি বিক্রি হয়েছে ৩৩ ইউনিট। দেশটির ৩৬৩ ইউনিট ইভি বিক্রির যা ৯২ শতাংশ। ইয়োনহাপ এজেন্সি