পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থায় হাসপাতালের রোগী ও স্বজনরা বিভিন্ন সেবার মূল্য নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যাশলেস লেনদেন ব্যবস্থার উদ্বোধন উপলক্ষে সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ১-এর অতিরিক্ত পরিচালক সাদিয়া খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, উপমহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মো. রবিউল আলম এবং উপমহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস প্রধান এনএম ফিরোজ কামাল। সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।










