২০২৩ সালের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে ফ্রান্স। দ্বিতীয় প্রান্তিক অপ্রত্যাশিত অর্থনৈতিক সম্প্রসারণের পর পূর্বাভাসের এ পরিবর্তন আনে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর রয়টার্স।
ইউরোজোনের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি চলতি বছরে দশমিক ৯ শতাংশ সম্প্রসারণ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। জুনের পূর্বাভাসে দশমিক ৭ শতাংশ সম্প্রসারণের কথা জানানো হয়। পূর্বাভাসের পরিবর্তনের পেছনে প্রধান কারণ মূলত দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি সম্প্রসারণ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন পুনরায় গতি পাওয়ায় এবং অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত হওয়ায় তার প্রভাব পড়েছে।
ফ্রান্স ২০২৪ সালের জন্য দেয়া পূর্বাভাসেও প্রবৃদ্ধি দশমিক ৯ শতাংশ নির্ধারণ করেছে, যা জুনের দেয়া পূর্বাভাসের তুলনায় কম। জুনের পূর্বাভাসে আগামী বছর ১ শতাংশ সম্প্রসারণের কথা বলা হয়।










