চট্টগ্রামের ফৌজদারহাট শিল্প এলাকার উত্তর কাট্টলি সাইটে বর্তমান উৎপাদন
ব্যবস্থার পাশাপাশি খাদ্যপণ্যের উৎপাদন শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত
ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। আজ এ সাইটে খাদ্যপণ্যের বাণিজ্যিক উৎপাদন শুরু
করবে কোম্পানিটি। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের
বহুজাতিক কোম্পানিটি।
চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির করপরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৪ কোটি
টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৮ কোটি ৬৭ লাখ টাকায়। আলোচ্য
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়
(ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৮৬ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩২ টাকা ১০ পয়সা।










