বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ও সুইসকন্টাক্ট বাংলাদেশের মধ্যে নগর পরিষেবা উন্নয়ন ও পৌর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ও বিএমডিএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বিএমডিএফের এমডি (অতিরিক্ত দায়িত্ব) ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা-২) মো. খলিলুর রহমান এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।