সিলেটের পাঠানটুলায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপের গৃহ নির্মাণসামগ্রীর ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম খ্যাত সিলেকশনসের নতুন শোরুম উদ্বোধন করেছে। সম্প্রতি শোরুমটি উদ্বোধন করেন সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, আকিজ বশির গ্রুপ এবং বিজনেস অ্যাসোসিয়েটরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ আকিজ সিরামিকস জেনারেল ম্যানেজার, সেলস, মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বাশির গ্রুপের মার্কেটিং হেড মোহাম্মদ শাহরিয়ার জামান, হেড অব সেলস রসা, বিশ্বজিৎ পল ওয়াজ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘সিলেকশনস এ থাকছে আকিজ বশির গ্রুপের সেরা সব ব্র্যান্ড পণ্যের বিশাল সমাহার। ক্রেতারা সহজেই একই ছাদের নিচ থেকে টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড ও ডোর নির্বাচন করতে পারবে। —বিজ্ঞপ্তি
সিলেটে সিলেকশনসের শোরুম উদ্বোধন
সিলেটের পাঠানটুলায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপের গৃহ নির্মাণসামগ্রীর ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম খ্যাত সিলেকশনসের নতুন শোরুম উদ্বোধন করেছে।










