তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১১৪ কোটি ডলার আয় করেছে উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারলাইনস। অবকাশকালীন ভ্রমণ বেড়ে যাওয়ায় এ মুনাফা অর্জন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে শেষ প্রান্তিকে জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি ও মধ্যপ্রাচ্য সংঘাতে ফ্লাইট বন্ধের কারণে আয় কমার পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এপি।

শিকাগোভিত্তিক কোম্পানিটি জানিয়েছে, সামনে তেল আবিব ফ্লাইট চালু হবে অনুমান করে উচ্চপ্রান্ত আর নিম্নপ্রান্ত হিসাব করা হয়েছে চলতি বছর আর ফ্লাইট চালু হবে না সে হিসেবে। এর আগে হামাস-ইসরায়েলে সংঘাত শুরুর পর ৭ অক্টোবর তেল আবিবের ফ্লাইটগুলো বন্ধ করে দেয় ইউনাইটেডসহ আরো কিছু এয়ারলাইনস।

এদিকে জুলাইয়ের শুরু থেকে জেট ফুয়েলের দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।

 ইউনাইটেড কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে তারা গ্যালনপ্রতি দাম দিয়েছে ২ দশমিক ৯৫ ডলার।

 চতুর্থ প্রান্তিকে যা বেড়ে দাঁড়াতে পারে গ্যালনপ্রতি ৩ দশমিক ২৮ ডলারে।