ইন্টিগ্রেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন নিশ্চিতের লক্ষ্যে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এমডি সোহেল আর কে হোসেন এবং হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের এমডি ওং কিয়ান হক টেরেন্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় ব্যাংক এশিয়ার বিস্তৃত কালেকশন নেটওয়ার্ক ব্যবহার করে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ দেশব্যাপী তাদের কার্যক্রমে আর্থিক দক্ষতা বৃদ্ধি, তহবিল ব্যবস্থাপনা সহজীকরণ ও সেবা প্রদান আরো কার্যকর করবে। —বিজ্ঞপ্তি
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ব্যাংক এশিয়া
ইন্টিগ্রেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন নিশ্চিতের লক্ষ্যে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি।









