সিলেট বিভাগে সর্বোচ্চ ভ্যাট দেয়ার স্বীকৃতি পেল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক: বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খানের কাছ থেকে লাফার্জহোলসিম বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী।