জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান এবং এমডি ও সিইও মো. আব্দুল জব্বার ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জনতা ব্যাংকের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক কেএম সামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, মো. আব্দুল মজিদ, মেশকাত আহমেদ চৌধুরী, ডিএমডি মো. গোলাম মরতুজা ও মো. নূরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উদযাপন : জনতা ব্যাংক
জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান এবং এমডি ও সিইও মো. আব্দুল জব্বার ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।









