কানাডার ওয়াইল্ডব্রেনের কাছ থেকে জনপ্রিয় কমিক ‘পিনাটস’ এবং এর চরিত্রগুলোর ৪১ শতাংশ মালিকানা কিনল সনি। ৪৫ কোটি ৭০ লাখ ডলারের এ চুক্তির ফলে কমিকটিতে সনির অংশীদারত্ব দাঁড়াচ্ছে ৮০ শতাংশ, কারণ জাপানি কোম্পানিটির হাতে আগে থেকেই রয়েছে ৩৯ শতাংশ মালিকানা। বাকি ২০ শতাংশ মালিকানা থাকবে শুলজ পরিবারের কাছে। ১৯৫০ সালের ২ অক্টোবর সাত মার্কিন পত্রিকায় প্রথমবার প্রকাশ হয় পিনাটস। এরপর ধীরে ধীরে চার্লি ব্রাউন এবং তার বন্ধু লাইনার্স, লুসি, পেপারমিন্ট প্যাটি ও কুকুর স্নুপি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। কমিক স্ট্রিপটি ৭৫ দেশের ২ হাজার ৬০০টির বেশি পত্রিকায় স্থান পেয়েছে। খবর এপি
প্রায় ৪৬ কোটি ডলারে পিনাটস কমিকে অংশীদারত্ব বাড়াচ্ছে সনি
কানাডার ওয়াইল্ডব্রেনের কাছ থেকে জনপ্রিয় কমিক ‘পিনাটস’ এবং এর চরিত্রগুলোর ৪১ শতাংশ মালিকানা কিনল সনি।









