সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর সঙ্গে কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসরের প্রতিনিধিদলের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে সহযোগিতামূলক গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইউনিভার্সিটি অব উইন্ডসরের পক্ষ থেকে ছিলেন এনরোলমেন্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ড. ক্রিস বুশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রিন্সিপাল অ্যাডভাইজর নেহারিকা কাটারিয়া। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশে কানাডার হাই কমিশনের ট্রেড কমিশনার কাজী গোলাম ফারহাদ। আলোচনায় তারা দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলেন।

অন্যদিকে সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া আরো ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একেএম মাসুম এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফারিদসহ অন্যরা।

আলোচনা সঞ্চালনা করেন আইআরটির পরিচালক প্রফেসর ড. হাসনাত এম আলমগীর। বৈঠকের পর শিক্ষার্থীদের জন্য একটি সেমিনারের আয়োজন করা হয়।

—বিজ্ঞপ্তি