ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালান্স শিট অনুমোদন করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এজিএমে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) এবং মো. আব্দুল হান্নান (সংসদ সদস্য); নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল কবির; পরিচালক এএসএম ফিরোজ আলম, এম আমানউল্লাহ ও মোশাররফ হোসেন; স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও অধ্যাপক নাসরিন সুলতানা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ড. তাপস চন্দ্র পাল এবং কোম্পানি সচিব মোহাম্মদ রেজাউল করিমসহ উদ্যোক্তা, শেয়ারহোল্ডার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চেয়ারম্যান মো. আনোয়ারুল হক তার বক্তব্যে ২০২৫ সালের অর্জিত সাফল্যকে সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করেন। তিনি উন্নত প্রযুক্তি, সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার সাফল্য তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যৎ অগ্রযাত্রাকে ঝুঁকিমুক্ত করতে ব্যাংকের দূরদর্শী নীতিমালা গ্রহণ ও আর্থিক ভিত্তি শক্তিশালীকরণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন, যা দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করবে।
ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্বাগত বক্তব্যে ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা নিশ্চিতের পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ ভবিষ্যতে আরো কমিয়ে আনতে ব্যাংক দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া ক্যাশলেস ব্যাংকিং ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সম্ভাব্য বিভিন্ন কৌশল তিনি তুলে ধরেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৯৫ পয়সা।
এজিএমে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও শাহ মো. সোহেল খুরশীদ এবং এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম ও মো. আব্দুল আউয়ালসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










