চলতি বছর বিক্রি ৫ শতাংশ বাড়ার ব্যাপারে আশাবাদী বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আরসেলরমেটাল। প্রতিষ্ঠানটির গত বছরের চতুর্থ প্রান্তিকের আয় প্রতিবেদন ইতিবাচক থাকায় এ প্রত্যাশা ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা। চতুর্থ প্রান্তিকে লুক্সেমবার্গভিত্তিক প্রতিষ্ঠানটির মূল লাভ ছিল ১২৬ কোটি ডলার। যদিও এক বছর আগে এর পরিমাণ ছিল ৫০৫ কোটি ডলার। প্রতিষ্ঠানটি জানায়, চীন বাদে অন্যান্য দেশে ইস্পাতের যে চাহিদা চলতি বছর তা ২-৩ শতাংশ বাড়বে। গত বছর অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতির কারণে আরসেলরমেটালের বিক্রি ১১ শতাংশ কমেছিল। রয়টার্স
আরসেলরমেটালের বিক্রি ৫ শতাংশ বাড়ার প্রত্যাশা
চলতি বছর বিক্রি ৫ শতাংশ বাড়ার ব্যাপারে আশাবাদী বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আরসেলরমেটাল।










