এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি ছিলেন। এছাড়া সভাপতিত্ব করেন অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রীতি চক্রবর্তী একজন সুদক্ষ স্বাস্থ্য উদ্যোক্তা ও সমাজসেবী। তার নেতৃত্বে স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সম্মাননা ভবিষ্যতের নারী নেত্রীদের অনুপ্রাণিত করবে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

উল্লেখ্য, ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের প্রভাবশালী নারী উদ্যোক্তা, করপোরেট নেতা, সংস্কৃতি ও সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।