রাজধানীর একটি হোটেলে সম্প্রতি সম্মিলিত ব্যবসায়ী ফোরাম, বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিলবোর্ড শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মো. রাশেদ। প্রধান অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. লিয়াকত আলী খান মুকুল।